ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শিক্ষার্থী ইলমার মৃত্যু: স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২১,  12:42 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় বনানী থানায় তিন জনের নামে হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, মেঘলার বাবা মঙ্গলবার রাতে বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন-

ইলমার স্বামী ইফতেখার আবেদীন, ইলমার শ্বশুর ও শাশুড়ি। এ মামলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আটক হওয়া মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবার একে হত্যা বলছে। ইলমার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ইলমার মা সিমথি চৌধুরী বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। পুলিশ বলছে, ইলমার মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল শেষে গতকালই ভিকটিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম