ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শিক্ষার্থীরা বলছে ‘গুলি ছুড়েছে’, পুলিশের অস্বীকার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  10:32 AM

news image

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেটের সড়ক বন্ধ করে দিয়েছে।

এ ছাড়া বিচার না হওয়া পর্যন্ত দোকান খুলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, দাম নিয়ে নিউমার্কেটের দোকানির সঙ্গে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। পরে তারা কলেজের হলে গিয়ে বিষয়টি জানালে দোকানিদের মারতে আসেন শিক্ষার্থীরা। পুলিশ খুব বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। তবে কাউকে গুলি করা হয়নি। এ সময় সাত থেকে আটজন পুলিশ আহত হয়েছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম