ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করার দাবিতে রিট

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২১,  3:56 PM

news image

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে (ট্রেন, বাস ও লঞ্চে) ভাড়া অর্ধেক করার দাবিতে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকারকে শিক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সে কারণে শিক্ষার ব্যয় সরকারকে বহন করা উচিত। রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।


পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে অর্ধেক ভাড়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম