ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  3:21 PM

news image

শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। সেজন্য সারাদেশে দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, হেল্প লাইনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। এ জন্য সারাদেশে দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আমরা আশাকরি কাউন্সিলিং এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে পারবো। অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাবা-মায়েদেরকে বলবো, এই বয়সী ছেলে-মেয়েরা অনেক সংবেদনশীল। তাই সংবেদনশীল মন নিয়েই তাদের সমস্যাগুলো দেখতে হবে। তাছাড়া মেয়েরা অনেক সময় ইভটিজিংয়ের শিকার হয়। সেই সমস্যার কথা যদি পরিবারের কাছে বলতে না পারে, তার শিক্ষকদের কাছে বলতে না পারে। তখনই কিন্তু তার যে চাপা আবেগ থাকে তার বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ২২৫ জন নদীভাঙন পরিবারের মাঝে ৬৫ লাখ টাকার চেক বিতরণ করেন। এর আগে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম