ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  10:55 AM

news image

এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। জানা গেছে, সোমবার তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে সিএনজি চালিত অটোরিকশার ভিতর এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভুক্তভোগী অভিযোগ করলে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার শিকার নারী বেসরকারি একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানিয়েছেন, সোমবার বিকালে ওই শিক্ষার্থী বাসায় ফেরার জন্য ফার্মগেটে অপেক্ষা করছিলেন। এসময় আমির হোসেনও ওই স্থানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।

তখন আমির হোসেন তাকে প্রস্তাব দেন ভাড়া শেয়ার করে যৌথভাবে সিএনজি অটোরিকশায় যাওয়ার জন্য। যৌথভাবে গেলে ভাড়া কম লাগবে ভেবে রাজি হন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এছাড়া ৭০ বছর বয়সী আমির হোসেন তাকে ‘মা’ ডাকায় তিনি আশ্বস্তও হয়েছিলেন। কিন্তু গাড়িতে উঠেই বৃদ্ধ আমির শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। যৌথভাবে ভাড়ার কথা থাকলেও আমির নিজেই পুরো ভাড়া দিয়ে দেন এবং তার মোবাইল নাম্বার দিয়ে দেন। ভুক্তভোগী লোকলজ্জায় তখন কাউকেই কিছু বলেননি। ওসি আরও বলেন, মঙ্গলবার বিকালে আমির হোসেন আবারও তাকে ফোন দেন এবং একসাথে যাওয়ার প্রস্তাব দেন। পরে ভুক্তভোগে পুলিশে অভিযোগ করলে তেজগাঁও থানার ফার্মগেট মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম