ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  8:06 PM

news image

দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতে সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে। স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবার করার বিষয়ে তিনি বলেন,

অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় না থাকায় শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। তাই বৃহস্পতিবার প্রস্তাবনা বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে। হলিক্রসের শিক্ষার্থীর আত্নহত্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরিষ্কার হবে। ওই শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করায় পরিবার ও সামাজিকভাবে চাপের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে। দীপু মনি বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা কমাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুই জন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। এই লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম