ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, এ তথ্য গুজব

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২২,  10:51 PM

news image

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি। এতে আরো বলা হয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবেন এ সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন। আদেশে বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন ২০২২-এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম