ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  5:26 PM

news image

শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার (১২ মার্চ) রাতে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবাবক্সে পাওয়া যাবে। এ ছাড়া নির্বাচিত প্রার্থী এবং প্রতিষ্ঠান প্রধানদের এসএমএসের মাধ্যমে ফলাফল অবহিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব আবেদন আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ’র ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি-২০২২ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণ করে জমা করতে হবে। ফরম জমা করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং নির্বাচিত প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম