ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

শিক্ষক নিয়োগে আবেদনের সংখ্যা জানাল এনটিআরসিএ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  7:05 PM

news image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে তিন গুণ কম আবেদন পড়েছে। আর আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৯ মে শেষ হয়। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, অনলাইনে ২৩ হাজার ৯৩২ জন আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই ইনডেক্সধারী আছেন। আমরা বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন করতে নিষেধ করেছিলাম, তবু করেছেন। সচেতনভাবেই করেছেন। তাদের আমরা শনাক্ত করে দ্রুতই যোগ্যদের নিয়োগ সুপারিশ করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম