ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  5:19 PM

news image

১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাবেন। ওইদিন বিকেলে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসশিট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। দীর্ঘ প্রায় তিন বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এরপর চলতি বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফলে ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম