ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৩,  3:07 PM

news image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছেন চালকসহ সাতজন। রোববার (৮ জানুয়ারি) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, বাসটি হবিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। বিরতিহীন এক্সপ্রেসের গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয় বাসটি। এতে চালকসহ সাতজন আহত হন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম