ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শাহ্ কামাল-এর লেখা ``স্বাধীনতার স্বাধীনতা চাই" বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০১ মার্চ, ২০২৩,  4:25 PM

news image

এ প্রজন্মের কবি ও লেখক শাহ্ কামালের লেখা “স্বাধীনতার স্বাধীনতা চাই” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলো বাঙালির প্রাণের বইমেলায়। কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক, বিশিষ্ট লেখক ও কবি রোকেয়া বেগম। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রয়েল পাবলিকেশন এর কর্ণধার প্রকাশক মো.মনিরুল ইসলাম(রয়েল), বিশিষ্ট লেখিকা খায়রুননেসা রিমি । “স্বাধীনতার স্বাধীনতা চাই” কাব্যগ্রন্থে কবির একশো পঁচিশটি কবিতা স্থান পেয়েছে। সাধারণ জন মানুষের নানা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার অনেকগুলো কবিতা রয়েছে এ গ্রন্থে। ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গের উপরও বেশ কয়েকটি কবিতা আছে। মধ্যবিত্ত জীবনের হাহাকার, ছন্দপতন নিয়েও কবি তাঁর গ্রন্থে সোচ্চার। প্রেম, বিরহ, জীবনের জটিল সমীকরণের কবিতাও আছে বইটিতে। রয়েল প্রকাশনী হতে প্রকাশিত এ কাব্যগ্রন্থটি কবির সপ্তম বই। উল্লেখ্য, অসুস্থ্যতাজনিত কারণে কবির অনুপস্থিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকেন কবির ঘনিষ্ঠজন জনাব ইমদাদুল হক, শাকিল আহম্মেদ এবং কবির দু’জন ছাত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম