ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

শাহবাজ শরীফসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ইমরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  4:44 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন তার উত্তরসূরী শাহবাজ শরীফ তাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। শরীরে লাগা গুলির আঘাত থেকে সাময়িকভাবে সেরে ওঠা ইমরান শুক্রবার সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর একজন সিনিয়র কমান্ডার এই হত্যাচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত। বৃহস্পতিবার চালানো হামালার পর প্রথমবারের মতো জনসম্মুখে এসে ইমরান খান বলেন, ‘এই তিন ব্যক্তি আমাকে হত্যার সিদ্ধান্ত নেয়।’ তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ‘ধর্মীয় উগ্রবাদে’ চালিত হয়ে বন্দুকধারীরা এই হামলা করেছে। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা হামলার বিষয়ে ইমরানের অভিযোগকে ‘ভিত্তিহীন ও দায়িত্বহীন’ বলে অভিহিত করেছে।খবর আলজাজিরার। পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ শাখা এই বিষয়ে এক বিবৃতিতে জানায়, কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ ছাড়াই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে আনা মানহানিকর অভিযোগের বিষয়ে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পাকিস্তান সরকারকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ এইসব অভিযোগ বাতিল করে দিয়ে বলেছেন জোট সরকার বিষয়টির স্বাধীন তদন্ত দাবি করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও গোলাগুলির ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইমরান খানের গাড়ি বহরে চালানো ওই হামলায় একজন নিহত ও ১০ জন আহত হয়। এপ্রিল মাসে ইমরানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার পর এই ঘটনায় দেশটির রাজনৈতিক সঙ্কট আরও ঘণীভূত হলো। ৭০ বছর বয়সী সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা ইমরান খান লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে হাজার হাজার সমর্থককে নিয়ে লং মার্চের নেতৃত্ব দিচ্ছিলেন। হুইল চেয়ারে বসে শক্ত ব্যান্ডেজে মোড়ানো ডান পা সামনে রেখে ইমরান খান ঘণ্টাখানেকেরও বেশি সময় সরকারের সমালোচনা করে কথা বলেন যাদের তিনি তাকে পদচ্যুত করার জন্য দায়ী করে আসছেন। ইমরান দেশের জনগণকে স্বাধীকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবার জন্য আবেদন জানান। সুস্থ হয়েই তিনি ইসলামাবাদ অভিমুখে দলের লংমার্চ শুরু করার ঘোষণা দেন। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতির প্রতি তার ও দলের নেতাকর্মীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানান। ইমরান অভিযুক্ত তিন ব্যক্তির পদত্যাগও দাবি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম