ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২২,  12:00 PM

news image

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিন্ন স্বার্থে এই অঞ্চল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো কাটিয়ে উঠতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, সোমবার প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে তিনি পেয়েছেন ১৭৪ ভোট অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। মূলত সংবিধান অনুযায়ী ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে ইমরান খানকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম