ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

শাহবাগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  10:59 AM

news image

বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে শাহবাগ থানাধীন ‌ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‌মেট্রোরেলের স্টেশনে কাছে ভাঙা রাস্তায় চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মো. সজিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তার পেছনে থাকা আরোহী বন্ধু নিশান (২৫) আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরেক মোটরসাইকেলে থাকা বন্ধু মোজাহিদ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক সজিবকে রাত ২টা ২০ মিনিটের দিকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিশান চিকিৎসাধীন। বন্ধু মোজাহিদ বলেন, সজিব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলাসামগ্রী বিক্রয় কেন্দ্র চাকরি করতেন। থাকতেন ডেমরার সারুলিয়ায় সুকুরশী এলাকায়। বুধবার রাতে তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, পুরান ঢাকায়। তিনি বলেন, আমরা অনুষ্ঠান শেষে শাহবাগে টিএসসিতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। সেখানে চা খেয়ে বন্ধু নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। সে উদ্দেশে যাওয়ার পথে মেট্রোরেল স্টেশনের পাশে মন্দিরের গেইটের কাছে ভাঙো রাস্তার গর্তে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তারা দুজন আহত হয়। সজিবের হেলমেট না পড়ে হাতে রেখে ছিল। সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিশানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম