ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল ফুল ব্যবসায়ীর

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২৪,  11:24 AM

news image

রাজধানীর শাহবাগ থানার ঢাকা ক্লাবের সামনে বাসের ধাক্কায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ এলাকায় ভাড়া থাকতেন তিনি। নিহতের ছেলে অনিক বলেন, আমার বাবা শাহবাগ এলাকায় পাইকারি ফুলের ব্যবসা করতেন। ভোরে দোকানের ফুল শেষ হয়ে গেলে মোটরসাইকেল চালিয়ে তিনি ফুল আনতে বের হন। যাওয়ার সময় শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। আমরা আরও জানতে পেরেছি এই ঘটনায় বাসের চালক ও ঘাতক বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম