ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শাহবাগে প্রকাশ্যে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২২,  3:21 PM

news image

’রাজধানীর শাহবাগে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। শনিবার (৫ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ হলেও পুলিশ এর সত্যতা খুঁজে পায়নি। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, সাদ্দাম হোসেন একজন ভবঘুরে যুবক। আজ বেলা ১১ টা দিকে ওই ছাত্রী শাহবাগ মোড়ের ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে টিএসসির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই যুবক পেছন থেকে এসে তাকে জাপটে ধরলে ছাত্রীটি চিৎকার শুরু করে। পরে আশপাশ থেকে লোকজন এসে সাদ্দামকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। শ্লীলতাহানির শিকার ছাত্রী একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম