ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শাহজাহানপুরে যুবককে ছুরিকাঘাত করে মোবাইল লুট

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  11:16 AM

news image

রাজধানীর শাহজাহানপুরে ছিনতাইকারীদের হামলায় সুজন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুজন একটি হোটেলে চাকরি করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা সাহেব আলীর ছেলে। আহতের ভগ্নিপতি শওকত আহমেদ জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভোরে সুজনকে বাসায় আসতে বলা হয়। সে উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন এবং ভোর সাড়ে পাঁচটার দিকে হেঁটে বাসার দিকে রওনা দেন। বাসার কাছাকাছি পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। এতে বাধা দিলে তারা সুজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কুপিয়ে গুরুতর আহত করে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের রগ কেটে গেছে। বর্তমানে সুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম