ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শাহজালাল বিমানবন্দরে ৮ সোনাবারসহ যাত্রী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২২,  4:24 PM

news image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮টি সোনার বারসহ নুরুননাহার নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করা হয়।সংশিষ্ট সূত্র জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে দুবাই থেকে আগত দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-১৪৮ এ চট্টগ্রাম থেকে ওঠা একজন যাত্রী চোরাচালানকৃত স্বর্ণ বহন করছেন। এই খবরের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেরের সহকারী পরিচালক আব্দুল মান্নান মজুমদারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল লোকাল টার্মিনালের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। বোর্ডিং ব্রিজ অতিক্রমকালে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি রেক্টামে স্বর্ণ বহন করছেন বলে গোয়েন্দা দলকে জানান। এরপর স্বর্ণের উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য তার শরীর এক্সরে করানো হয়। এতে চারটি স্বর্ণের মতো বস্তুর অস্বিত্ব পাওয়া যায়। পরে তার কাছে থাকা চারটি প্যাকেটে মোট ৮টি স্বর্ণবার পাওয়া যায়। ৯৩২ গ্রাম ওজনের ওই স্বর্ণবারগুলোর বাজার মূল্য আনুমানিক ৬৫ লাখ ২৪ হাজার টাকা। অভিযুক্ত যাত্রী নুরুননাহারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং ‘দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯’-এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম