ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩,  10:21 AM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের রেখা পারভীন নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকার এই স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম। বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইট নং- EK584 এর যাত্রী রেখা পারভীনকে তল্লাশি করে তার সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে ৬৯টি স্বর্ণবার, ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৮ কেজি ৪ গ্রাম, ১টি স্বর্ণের চেইন যার ওজন ১১৫ গ্রাম এবং ৬টি স্বর্ণের চুড়ি যার ওজন ৯৮ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা। এরপর স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় ও যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম