ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৬,  7:39 PM

news image

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম