ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৪,  11:34 AM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। বুধবার (৬ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটে বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গেলে কেইউ-২৮৩ ফ্লাইটটির দরজা ভেঙে যায়। জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল প্লেনটির। কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা উপরের দিকে উঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল। ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম