ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  12:20 PM

news image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেস্ট ও বারসহ তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুবাইফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার আবেদন করেছে বিমানবন্দরের কাস্টম হাউস। এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)। তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন। কাস্টম হাউস জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। অভিযুক্তরা স্বর্ণ বহনের বিষয়ে প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে পারেনি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম