ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  11:01 AM

news image

জাপান সফরের পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পূর্বনির্ধারিত সরকারি সফরে জাপানের উদ্দেশে রওয়ানা করেন প্রধানমন্ত্রী। এর আগে ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের পাশে ভিভিআইপি লাউঞ্জটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সকাল ৭টা ৫৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেন তাকে নিয়ে জাপানের উদ্দেশে রওনা হয়। ১৫ দিনের সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন। জাপান সফরের দ্বিতীয় দিন দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হবে। সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে। এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাবেন। সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়াও জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম