ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

শাহজালালে বিমান থেকে ৮৮টি স্বর্ণের বার উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  4:00 PM

news image

সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সোয়া ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। আজ রোববার সকাল ৯টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মান্নান সমকালকে জানান,

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আবদুর রউফ মহোদয়ের কাছে তথ্য ছিল যে শারজা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে স্বর্ণ পাচার হচ্ছে। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর ডিজি মহোদয়ের নির্দেশে বিমানে অভিযান চালিয়ে কারগো হোল থেকে ৮৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ কেজি ২২০ গ্রাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান আব্দুল মান্নান। এদিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম