ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শাহজালালের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫,  3:03 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি। বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে। ইএবি’র সভাপতি বলেন, আগুনে ৩২টি ওষুধ প্রতিষ্ঠানের ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। প্রসঙ্গত, গেল শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম