ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুলাই, ২০২৪,  1:18 PM

news image

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে শার্শা উপজেলার চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত হাবিবুর রহমান হাবিব চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছেলে। সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন। স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম