ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

শান্ত-লিটনের ব্যাটে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  4:46 PM

news image

চলতি ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেছেন অপরাজিত ৪৭ রান। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের জুটিতে পঞ্চাশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। তবে স্বস্তিতে ছিলেন না দুই ওপেনার। এলোমেলো ব্যাটিংয়ে বারবার পরাস্ত হচ্ছিলেন। বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। ইনিংসের ষষ্ঠ ওভারেই যেমন আর্চারের বলে শর্ট থার্ডম্যানে রনির সহজ ক্যাচ মিস করেন রেহান আহমেদ। জায়গা থেকে নড়তেও হয়নি রেহানের। অনেক সময় পেয়েছিলেন, দুই হাতে নিয়েওছিলেন কিন্তু শেষ সময়ে তালগোল পাকিয়ে মুঠো থেকে ফস্কে যায় বল! তবে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি রনি। উইকেটে থিতু হওয়ার পরও ইনিংস বড় করতে পারলেন না দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৪ রান। রনি দ্রুত ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন। ৪১ বল খেলে ৮ বাউন্ডারিতে অর্ধশতক পূরণ করেন লিটন। ফিফটির পর দ্রুত রান তোলায় মনযোগী ছিলেন লিটন। তবে বেশি দূর এগোতে পারলেন না। ক্রিস জর্ডানের করা শর্ট বলে পুল করতে গিয়ে  ডিপ মিডউইকেটে সল্টের হাতে ধরা পড়েছেন তিনি। তার আগে ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস।  ১৩৯ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্ব নিতে মাঠে নেমে পড়েন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম