ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন নির্ভরযোগ্য নাম : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  1:02 PM

news image

‘বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ এখন দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, গত ৩৫ বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। যেসব জায়গায় অন্য দেশ শান্তিরক্ষী পাঠাতে চায়নি, বাংলাদেশ সেসব জায়গাতেও শান্তিরক্ষী প্রেরণ করেছে। তাই শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। তিনি বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ সেটা আজও অনুসরণ করছে বাংলাদেশ। সংঘাত নয়, আমরা শান্তি চাই। যেকোনো সংঘাত আলোচনায় সমাধান চাই। বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। শান্তির জন্য যা যা করার দরকার, বাংলাদেশ তাই করবে। সরকারপ্রধান বলেন, শুধু বিশ্ব নয়, বাংলাদেশেও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করছি। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশই পারে একটি দেশকে উন্নয়নশীল করতে। আমরা চাই, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। সেজন্য স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশে হতদরিদ্র এখন ৫ দশমিক ০৭ শতাংশ। বাংলাদেশ এগিয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের লক্ষ্য দেশে আর কোনো অতিদরিদ্র্য থাকবে না। এটা আমরা দূর করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম