ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়া পুলিশ পরিচয় রড ভর্তি ট্রাক ডাকাতের ঘটনায়, মালামাল সহ ৪ ডাকাত আটক কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু গাজায় মৃত্যু দুই লাখ ছাড়াতে পারে: জেনেভা একাডেমি ইসলামের দৃষ্টিতে ভোটার ও প্রার্থীর দায়িত্ব ভারত ও শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পরিবর্তন উত্তরাঞ্চলের ৩ জেলায় তারেক রহমানের সফর আজ নৌযান চলাচল নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ম্যানইউর স্থায়ী কোচের দৌড়ে জিদান অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘শুভ সূচনা’ বললো ইরান

শান্তি আলোচনার জন্য ইউক্রেনের দেয়া শর্ত অবাস্তব : রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  10:29 AM

news image

শান্তি আলোচনার জন্য ইউক্রেন যে শর্ত দিচ্ছে তা অবাস্তব এবং অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ। গতকাল মঙ্গলবার এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।  ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে, রাশিয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে না বলে মন্তব্য করেন তিনি। বালি দ্বীপে অনুষ্ঠিত জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এ আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী রয়েছেন যাতে পুরো সংকট সমাধানের একটি পথ খুঁজে পাওয়া যায়। ল্যাভরভ  বলেন, “আমি ম্যাকরনকে স্মরণ করিয়ে দিয়েছি যে, সমস্ত সমস্যা ইউক্রেনের যারা সুনির্দিষ্টভাবে আলোচনার বিষয়টি নাকচ করে আসছে এবং তারা এমন ধরনের শর্ত দিয়েছে যেগুলো পরিস্থিতি বিবেচনায় অগ্রহণযোগ্য, অবাস্তব এবং অপর্যাপ্ত।' জি-২০ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জেলেনস্কি ভার্চুয়ালি যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে ল্যাভরভ বলেন, এটি সম্পূর্ণভাবে সন্ত্রাসী কায়দার বক্তব্য।  সূত্র: এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম