ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের পূর্বশর্ত: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  3:27 PM

news image

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ কোনো যুদ্ধ নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। শান্তিপূর্ণ পরিবেশই উন্নয়নের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ জুলাই) সেনা সদর দফতরে সেনাবাহিনী নির্বাচনী পরিষদ-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হচ্ছে সেনাবাহিনী। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। কারণ শান্তিই হলো আমাদের মূল কথা। শেখ হাসিনা বলেন, সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষার কাজে নয়, বরং দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবিচ্ছেদ্য অংশীদার। মিয়ানমারের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গারা প্রত্যাবাসনের চেষ্টা চলছে জানিয়ে সেনাবাহিনীর নির্বাচনী পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গারা আমাদের কাঁধে বিরাট বোঝা। তারপরও আমরা মিয়ানমারের সঙ্গে ঝগড়া করতে যাইনি, যুদ্ধ করতে যাইনি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, পাশাপাশি আন্তর্জাতিক মহলকেও সক্রিয় করার চেষ্টা করছি যাতে রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারে। তিনি বলেন, রোহিঙ্গারা ফিরে গেলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক সাশ্রয় হবে। আমরা আমাদের কক্সবাজারকে অনেক উন্নত করতে পারব। এছাড়া বৈশ্বিক সংকটে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে, তা ধরে রাখার জন্য আহ্বানও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম