ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৩,  2:00 PM

news image

আওয়ামী লীগ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত আছি। তারাও অশান্তি সৃষ্টিতে প্রস্তুত আছেন। তারা নির্বাচন ঠেকাতে প্রস্তুত, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও স্বার্থের বশীভূত হয়ে নির্বাচন হবে না।’ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘ডিসেম্বরের পরে তো দেখলাম। তারপরে নাকি খালেদা জিয়ার কথায় চলবে দেশ। এরপর পদযাত্রা। পদযাত্রা তো নয়, পশ্চাৎ যাত্রা। পদযাত্রার পরে শুনছি, লংমার্চ।’ বিএনপির হাই কমান্ড নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করতে হলে তো জনগণকে লাগে। যা করেছেন, তা তো আপনাদের নেতাকর্মী দিয়ে করেছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম