ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শান্তদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

#

স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০২৪,  10:56 AM

news image

আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের স্বাক্ষাতেই হেরেছে নাজমুল হোসেনের দল। এদিকে, বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে এমন হারে আকাশসমান চাপে পড়ে গেছে টাইগাররা। সিরিজের বাকি আছে আরও দুই ম্যাচ। সিরিজ জিততে টানা দুই ম্যাচে স্বাগতিকদের হারাতে হবে নাজমুলদের। তার আগে আজ জিতে সিরিজে ফেরাটা জরুরি।  প্রথম ম্যাচের পারফরম্যান্সের চাপকে পেছনে ফেলে ম্যাচে ফেরাটা জরুরি নাজমুল, সাকিব, মাহমুদুল্লাহ, লিটনদের। প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। ২৫ মে সিরিজের শেষ ম্যাচ।  এর আগে সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার টস হেরে প্রথম ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৫৩ রান করেন নাজমুলরা। দুই ওপেনার ও ওপরের সারির ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন ৬ ওভারের পাওয়ার প্লেতে। ২ উইকেটে মাত্র ৩৭ রান করেন। সৌম্য সরকার ১৩ বলে ৩ চারে ২০ ও লিটন দাস ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রান করেন। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল ৩, সাকিব ৬ রান করেন। তাওহীদ হৃদয় ৪৭ বলে ১২৩.৪০ স্ট্রাইক রেটে ৫৮ রান করেন। মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ রান করেন ২২ বলে ১৪০.৯০ স্ট্রাইক রেটে। শেষ ১০ ওভারে টাইগাররা সংগ্রহ করে ৮৮ রান। ১৫৪ রানের টার্গেটে শেষ ওভারে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। দেশটি এবার নিয়ে দ্বিতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় পেল। এর আগে আয়ারল্যান্ডকে হারিয়েছে। এবার হারাল বাংলাদেশকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম