ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

শাটডাউনেও চলছে বাস-মেট্রোরেল

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৪,  10:25 AM

news image

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হামলায় জড়িতদের বিচার দাবি, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারে এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচিতেও রাজধানীর বিভিন্ন সড়কে সীমিত আকারে বাস চলছে। সড়কে ব্যক্তিগত গাড়ি একেবারে কম।  সকালে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রাস্তায়। রাজধানীর বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিকে শাটডাউন কর্মসূচির মধ্যেও যথারীতি মেট্রোরেল চলছে। সকাল থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে মেট্রোরেল। তবে অন্যদিনের তুলনায় যাত্রী কম। এর আগেরদিন বুধবার শাটডাউন কর্মসূচির মধ্যেও যথারীতি মেট্রোরেল চালানোর কথা জানিয়েছিল মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম