ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

শাখা-সিঁদুরে প্রথমবার দেবী দূর্গাকে বরণ করলেন মিম

#

বিনোদন প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২২,  2:05 PM

news image

আজ মহা সপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার আয়োজন। বিয়ের পর এটিই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের প্রথম দূর্গাপূজা। দেবী দূর্গাকে বরণ করতে সাদা জামদানি পরে শাখা-সিঁদুর-আলতায় সেজেছেন তিনি। রোববার (২ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পূজার সাজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মিম। কাশবন ও দূর্গা মণ্ডপে তোলা ছবিগুলো নেটিজেনদের নজরে এসেছে। তারা নায়িকার অপরূপ লুকে মুগ্ধ, মন্তব্যের ঘরে এমনটাই জানিয়েছেন। এদিকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে মিম লিখেছেন, ‘শুভ মহা সপ্তমী। এবারের পূজা আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, জামদানি শাড়ী,আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দূর্গাকে!’ তিনি আরও লেখেন, ‘শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! আশা করি, সবার পুজো এ রকম সুন্দর কাটবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম