ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শাকিব খানের মামলায় সেই প্রযোজকের বিরুদ্ধে সমন জারি

#

২৩ মার্চ, ২০২৩,  2:28 PM

news image

চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করেন শাকিব। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এদিন বেলা সোয়া ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান। জানা যায়, এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা না নিয়ে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন শাকিব খান। তিনি বলেছেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম