ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

শাকিবের মানহানিকর বক্তব্যে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বুবলী

#

বিনোদন প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  3:18 PM

news image

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব-বুবলী। রোববার (১৫ মে) সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অবৈধ সম্পর্কসহ বাড়ি-গাড়ি কেনার অর্থের উৎস কোথায় অভিযোগ এনে নায়িকার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তোলেন শাকিব। এবার এসব নোংরা মিথ্যাচারের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বুবলী। শাকিবের উদ্দেশে বুবলী বলেন, তার উদ্দেশে আর কিছু বলতে চাই না। কারণ, সব কিছুর ঊর্ধ্বে তিনি তার সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করে মানহানির চেষ্টা করছেন, এর সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। নায়িকা বলেন, আমি সবসময় কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে বিভিন্ন ধরনের গল্পও বলছেন সেটাও আপনারা দেখছেন। বুবলী আরও বলেন, এসব আমাকে এবং সন্তানকে প্রতিনিয়তই বিপর্যস্ত করে তুলছে। কারণ, আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও সেটার মারাত্মক প্রভাব পড়ছে। আইনি ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই তার এসব এসব নোংরা মিথ্যাচার বিরুদ্ধে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ, এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম