ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

শাওন হত্যা : পুলিশসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  2:59 PM

news image

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদলকর্মী শাওনকে হত্যার অভিযোগে  পুলিশ কর্মকর্তাসহ ৪২ জনকে আসামি করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ আদালতে এ মামলার আবেদন করেন তিনি। গত বৃহস্পতিবারের (১ সেপ্টেম্বর) ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সংবিধানে এখনও যে অধিকার আছে সেটি হলো গণতান্ত্রিক অধিকার, সমাবেশ-র‌্যালি করার অধিকার। সেই অধিকারটুকুও সরকার হরণ করেছে। সেটার প্রমাণ হচ্ছে ১ সেপ্টেম্বরের ঘটনা। একদলীয় সরকারের নমুনার চূড়ান্ত বহিঃপ্রকাশ সেদিন হয়েছে ।’মামলার আইনজীবী ঢাকা বারের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পুলিশ বিনা কারণে উসকানি দিয়ে সরাসরি শান্তিপ্রিয় মিছিলে গুলি করে। এতে বহু নেতাকর্মী আহত হয় এবং যুবদলকর্মী শাওনের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আদালতে ৪২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের উপপরিদর্শক কনক, যার গুলিতে শাওন নিহত হয়েছেন তাকে এক নম্বর আসামি করে এবং সোহাগকে ৪২ নম্বর আসামি করে এই মামলা করা হয়েছে। আইনসম্মতভাবে রুহুল কবির রিজভী আদালতে এই মামলার আবেদন করেছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম