ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৬,  4:47 PM

news image

রাজধানীতে কেন্দ্রীয় শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার প্রধান আসামির সহকারী সাগরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চারজনকে খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে। গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীর সামনে গুলি করে ও কুপিয়ে রাকিবকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। গুলি করার পর আহত অবস্থায় রাকিবকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মো. ঈশান নামে একজন জানান, শহীদ মিনারের ওপরে পূর্ব শত্রুতার জের ধরে তিন-চারজন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম