ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

শর্তসাপেক্ষে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

#

২১ নভেম্বর, ২০২২,  11:59 AM

news image

শর্তসাপেক্ষে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি পেয়েছে গ্রামীণফোন। নতুন সিম বিক্রি বন্ধের নির্দেশের সাড়ে ৪ মাস পর এই অনুমতি পেল কোম্পানিটি।এখন থেকে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সরকারি ও করপোরেট গ্রাহকদের কাছে এসব সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন। রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয় আমাদের গ্রামীণফোনকে সিম বিক্রি করার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৯ জুন ‘মানসম্মত সেবা প্রদানে ব্যর্থতার জন্য’ গ্রামীণফোনকে নতুন সিম কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সিম বিক্রির নিষেধাজ্ঞার আগের অনুমোদিত কিন্তু অব্যবহৃত পুরোনো নম্বর বিক্রির অনুমতি দেয়া হয়েছিল গ্রামীণফোনকে। কিন্তু ৬ নভেম্বর আবার গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম