ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

শরীয়তপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২২,  4:04 PM

news image

শরীয়তপুরে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলা উত্তর হাটুরিয়া গ্রামের মাইনুদ্দিন ঢালীর ছেলে মো. হেলাল ঢালী (২২)। তিনি একটি কোম্পানির গাড়িচালক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে হেলাল ঢালী তার নিজ বাড়িতে ওই মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।একপর্যায়ে মেয়েটি তার পরিবারের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলেন।

পরে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা করেন। এদিকে মামলার পর গোসাইরহাট থানার এস আই মো. সহিদুল ইসলামের সর্গীয় পুলিশ ফোর্স উত্তর হাটুরিয়ার বাড়ি থেকে হেলালকে গ্রেপ্তার করে। এর আগেও গত তিন বছর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গোসাইরহাট থানার ওসি আবু বকর মাতুব্বর বলেন, মামলার পরপরই আসামি হেলাল ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম