ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

শরীর ভালো রাখবে আনারসের জিলাপি, জানুন সহজ রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০৪ জুন, ২০২২,  11:46 AM

news image

গ্রীষ্মকালে রকমারি ফলের পসরা বসে বাজারে। এ সময় নানা ফল খাওয়া হয় আমাদের। তবে স্বাভাবিকভাবেই গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখে এমন ফল বেশি খাওয়া হয়। আর যারা ফল খেতে বেশি পছন্দ করেন তারা ফল দিয়ে রকমারি পিঠা বা পদ তৈরি করে থাকেন। এদিক থেকে আনারস কিন্তু পিছিয়ে নেই। অনেকেই হয়তো ভাবছেন, আনারস দিয়ে কিভাবে রকমারি খাবার হয়। হ্যা, আনারস দিয়ে জিলাপি তৈরি করা সম্ভব। এর পুষ্টি গুণাগুণ ও উপকারিতার কথা তো সবার জানাই আছে।

এবার তাহলে আনারসের জিলাপি তৈরির রেসিপি জেনে নেয়া যাক—

উপকরণ: ছোট ছোট করে কেটে নেয়া দু’কাপ আনারস, ২০০ গ্রাম ময়দা, ১০ গ্রাম ইস্ট, এক গ্রাম জাফরান, ২০০ গ্রাম চিনি, আনারসের এসেন্স ও পরিমাণমত তেল।

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে পানি, ময়দা, ইস্ট ও জাফরান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে কয়েক ঘণ্টা রেখে দিন। ২ থেকে ৩ ঘণ্টা পরে মিশ্রণে চিনি ও পানি মিশিয়ে ফুটিয়ে ঘন রস তৈরি করুন। রসটি ফুটে ঘন হলে তাতে এবার আনারসের এসেন্স ছেড়ে দিন। এখন আনারসের ছোট ছোট করে কেটে রাখা টুকরোগুলো ময়দার মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভালো করে ভেজে নিন। জিলাপি যখন লালচে দেখাবে তখন নামিয়ে ফেলুন। এবার জিলাপি ভাজা হয়ে গেলে নামিয়ে তেল ঝরা মাত্রই রসে ডুবিয়ে রাখুন। তারপর রসে ভেজা জিলাপির ওপর রকমারি বাদাম, জাফরান কিংবা অন্যান্য ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার আনারসের জিলাপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম