ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

শরণার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা অবৈধ : ব্রিটিশ আদালত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  4:45 PM

news image

ব্রিটেনে আশ্রয়প্রার্থী শরণার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করেছেন ব্রিটেনের সুপ্রিম কোর্ট। রুয়ান্ডা শরণার্থীদের জন্য নিরাপদ স্থান নয় উল্লেখ করে বুধবার এ রায় দেওয়া হয়। সাধারণ শরণার্থীরা যেন সমুদ্রপথে অবৈধভাবে না আসেন, তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছিল সমুদ্রপথে অবৈধভাবে যারা দেশটিতে প্রবেশ করবেন তাদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে রুয়ান্ডা সরকারের সঙ্গে একটি চুক্তিও করেছিল দেশটি। তবে ব্রিটিশ আদালত এই পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে বলেছেন, ব্রিটেনে আসা শরণার্থীদের যদি রুয়ান্ডায় পাঠানো হয়, তাহলে তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এতে তাদের জীবন আবারও ঝুঁকিতে পড়বে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, অবৈধ অভিবাসন জীবনকে ধ্বংস করে এবং ব্রিটিশ করদাতাদের লাখ লাখ পাউন্ড অপচয় করে। আমাদের এই অবৈধ অভিবাসন ঠেকাতে হবে। আর এটি ঠেকাতে যা প্রয়োজন আমরা তার সবই করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম