ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

শম্ভুগঞ্জে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে দুজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২২,  5:12 PM

news image

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের শম্ভুগঞ্জে চলন্ত ভ্যান গাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মিন্টু মিয়া (৩৫)। সে নগরীর চর ঈশ্বরদিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি। শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে শম্ভুগঞ্জ চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান । স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, একজন যাত্রী নিয়ে ভ্যানচালক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তার ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এসময় ভ্যানগাড়ি উল্টে যায় এবং ভ্যানচালক বিদ্যুতের তারে জড়িয়ে পরে ছটফট করতে থাকে। তখর ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রী নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম