ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

শপথ নিচ্ছে ৩ দশকের সবচেয়ে ছোট মন্ত্রিসভা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  2:20 PM

news image

গেল তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে ছোটো মন্ত্রিসভা ঘোষণা করা হলো। বুধবার (১০ জানুয়ারি) ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্লেষণ করে দেখা গেছে, ১৯৯১ সালের পর থেকে এটিই সবচেয়ে ছোটো মন্ত্রিসভা। ১৯৯১-২০১৯ সাল পর্যন্ত পর্যালোচনা করে দেখা যায়, ওই সময়ে যে ছয়টি রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করে, তাদের মন্ত্রিসভায় ৪৫-৬২ জন পর্যন্ত সদস্য ছিলেন। সর্বশেষ মন্ত্রিসভায় এই সংখ্যাটি ছিল ৪৫ জন। আর ২০০৯-২০১৪ সালে সরকারের মন্ত্রিসভার আকার ছিল সবচেয়ে বড় ৬২ জনের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গবভনে ৩৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

সংবিধানের ৫৫ অনুচ্ছেদে বলা আছে, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করবেন, সেইরূপ অন্য মন্ত্রী নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হবে।’ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১-৯৬ সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৫০ জনে। তখন মন্ত্রী ছিলেন ২৫ জন, প্রতিমন্ত্রী ছিলেন ২২ জন। এছাড়া আরও তিনজন উপমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সরকারের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ জনে। এদের মধ্যে মন্ত্রী ছিলেন ২২ জন, প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন এবং উপমন্ত্রী ছিলেন তিনজন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৬০ জনে। এই মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন ২৮ জন, প্রতিমন্ত্রী ২৮ জন এবং উপমন্ত্রী চার জন। ২০০৯-১৪ সাল পর্যন্ত সরকারের মন্ত্রিপরিষদের আকার ছিল ৬২ জনে। এ সময় মন্ত্রী ছিলেন ৩৮ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন। ২০১৪-১৯ সাল পর্যন্ত ৫৯ সদস্যের মন্ত্রিপরিষদে মন্ত্রী ছিলেন ৩৬ জন, প্রতিমন্ত্রী ২১ জন এবং উপমন্ত্রী দুজন ছিলেন। ২০১৯-২৪ সাল পর্যন্ত ৪৫ জনের মিন্ত্রপরিষদে মন্ত্রীর সংখ্যা ছিল ২৪ জন, প্রতিমন্ত্রী ১৮ জন আর উপমন্ত্রী তিনজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম