ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

শনির আখড়ায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩,  10:10 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছুরিকাঘাতে তাজুল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে সায়েম (১৮) নামে আরেক পরীক্ষার্থী। বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টার দিকে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে। তাজুলকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাব্বী জানান, শনির আখড়া কলেজের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় তাজুল ও সায়েম। পরে কিছু লোকজন তাদেরকে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাজুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই মো. আশিকুর  রহমান বলেন, ‘কদমতলী মুরাদপুর কুদার বাজার এলাকায় বাসা তাজুলের। তার বাবা মোশারফ হোসেন কাতার প্রবাসী। তাজুল দনিয়া একে স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আজকেও তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে দুপুরে বাসায় ফেরে সে। এরপর বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে কেউ তাকে ছুরিকাঘাত করেছে-  এমন খবর শুনতে পাই।’ চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সায়েমের মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম