ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন এইচএসসি শুরু বৃহস্পতিবার, থাকবে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯ রাজনগরে সড়কে প্রাণ গেল মা-ছেলের তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, গভীর পর্যবেক্ষণে ভারত দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় পতন

শনির আখড়ায় মায়ের সাথে অভিমান করে বিষপানে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:14 AM

news image

রাজধানীর শনির আখড়ার গোয়ালবাড়ি এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে মোসা. মিম (১২) নামের এক শিশুর বিষপানে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মাজহারুল ইসলাম বলেন, ছোট একটা বিষয়ে তার মা একটু রাগারাগি করে। পরে সে ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান, আমার ভাগ্নি আর বেঁচে নেই। তিনি জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বর সিগুরা গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কদমতলী থানায় বিষয়টি জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম