ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

শনিবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে বাড়বে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৪,  1:03 PM

news image

গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে আগামী ৬ জুলাই থেকে সারাদেশে বৃষ্টিপাতের এমন দাপট কমে তাপমাত্রা বাড়বে। তবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে। বুধবার (৩ জুলাই) সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তবে এর মধ্যে দু’দিন অতি ভারী বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আবুল কালাম মল্লিক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অঞ্চলে আগামী ৫-৬ জুলাই অতি ভারী বৃষ্টিপাত হবে। এরপর সারাদেশেই বৃষ্টিপাত কমে বাড়বে তাপমাত্রা। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে আবারও নতুনভাবে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়াবিদ জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ তৈরি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এই অবস্থায় দেশের উপকূলীয় নদীবন্দরকে ১ নম্বর এবং সমুন্দ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম