ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর

শনিবার থেকে মেডিকেলে সশরীরে ক্লাস শুরু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০২১,  6:19 PM

news image

দেশের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে আবারও সশরীরে ক্লাস শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদেরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজসমূহের তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষের ক্লাস আগামী ৬ নভেম্বর (শনিবার) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে সশরীরে ক্লাস শুরুর জন্য কিছু করণীয় বিষয়ে নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়।

নির্দেশনাগুলো হলো—

- কোভিড-১৯ এর দুই ডোজ ভ্যাকসিন পাওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

- ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ প্রদান করতে হবে।

- শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

- হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

- শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

- সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র বা ছাত্রীদের ১৪ দিন কোয়ারেনটাইনের ব্যবস্থা করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম