ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৬,  4:50 PM

news image

রমজানজুড়ে ছুটি ঘোষণার কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে ধারাবাহিক ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণে রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একই ধরনের নির্দেশনা প্রদান করা হয়, যেখানে ছুটির কারণে সৃষ্ট শিক্ষাগত ঘাটতি পূরণে শনিবারগুলোতে ক্লাস চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম